নিজস্ব প্রতিনিধিঃ আজ (সোমবার) বেলা ৩ ঘটিকায় নেত্রকোনার বলাইনগুয়া এলাকার জনতা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এবিসি ইউনিভার্সিটি ষ্টুডেন্টসর উদ্যোগে শিক্ষা বিষয়ক এক সচেতনতামূলক অনুষ্ঠান হয়।
যার প্রতিপাদ্য বিষয় আলোকিত মানুষ হতে জেগে ওঠো। b¤^iv_©x নয়, শিক্ষার্থী হও। এতে সভাপতিত্ব করেন এবিসির সাধারন সম্পাদক বি কে সরকার লালন। সততা, পরিবেশ বিষয়ে সচেতনতা, মানসম্মত শিক্ষা, সফল ব্যক্তি, তথ্য-প্রযুক্তি, নিজ লক্ষ্য, সামাজিক উন্নয়ন, ইভটিজিং, যৌতুক ও মাদকসেবীদের নিয়ে মোট ১০টি প্রশ্ন সম্পর্কিত একটি তথ্য সংগ্রহ ও নিবন্ধন ফরম স্থানীয় উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়। উক্ত ১০টি প্রশ্নের উপর বিশদ আলোচনা শেষে বি কে সরকার লালন বলেন, বিষয়গুলোর উপর ২০০ শব্দ m¤^wjZ একটি রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, এতে তোমরা অংশগ্রহণ করবে। পরবর্তীতে এবিসির অনলাইন এক্সিকিউটিভ জুয়েল আহম্মেদ স্থানীয় স্কুলের শিক্ষার্থীদের ল্যাপটপের মাধ্যমে কিভাবে ইন্টারনেট ব্যবহার করা যায় তা নিয়ে বিভিন্ন আলোচনা করে এক এক করে মোট ৫০জন শিক্ষার্থীদের একটি কর্মশালা পরিচালনা করে।
এতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নেত্রকোনা সমাজসেবা অধিদপ্তরের কম্পিউটার প্রশিক্ষক মনি চন্দ্র দাস, বোরহান, প্রমূখ।
